
নাটর প্রতিনিধি কথা২৪। বেলায়েত হোসেন
নাটোরের সিংড়ায় এমপি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর গ্রামীণ আবাসে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ পারিবারিক ইফতার ও দোয়া মাহফিল।
মঙ্গলবার, ২৭শে রমজান ১৭ই মার্চ, এই ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যার মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম বুলবুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রাসেদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহদত হোসেন, পৌর বিএনপির নেতা শাখাওয়াত হোসেন, সাবেক কমিশনার মহিদুল ইসলাম, রফিকুল ইসলাম বুলেট, ছাত্রদল নেতা শাহাদত হোসেন মিন্টু, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
এমপি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু তার সংক্ষিপ্ত বক্তৃতায় মৃত বাবা-মা ও আত্মীয়-স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি আরও উল্লেখ করেন, মহান আল্লাহ যদি তাকে সুস্থ রাখেন, তবে তিনি সিংড়া উপজেলার উন্নয়নে সাধারণ মানুষের সাথে নিয়ে কাজ করে যাবেন।
আলোচনা শেষে, সিংড়া কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব মওলানা আলী আকবর সাহেব মোনাজাত পরিচালনা করেন।
১৭\৩\২৬
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।